roman horofe bangla podha joto koshtokor, lekhata todhodhik koshtodayok. kajei, aami aar ei blogta update korchi naa. ghetur sathe ek robibar jotheshto chilo. aar na.
বঙ্কু ও তার লাথি কেলিয়ে কাঁঠাল পাকায় কি করে জানিনে, তবে বঙ্কু একবার একটা উটকো লোককে কেলিয়ে চাতাল ফাটিয়েছিল মনে আছে। আমি তখন সবে বারো ক্লাসে খুঁড়িয়ে খুঁড়িয়ে উঠেছি। বাবা কে বলেছিলাম আর্টস নিয়ে পড়ব । আমার রাশভারী বাবা তাতে এমনই দুঃখিত হলেন যে বাড়িতে মুরগি আনা বন্ধ করে দিলেন। নিজে সেদ্ধ খান, আমাদেরও রুটিন করে সেদ্ধ গেলাতে লাগলেন। কাঁহাতক আর সহ্য করা যায়। অগত্যা সায়েন্স নিয়ে মুরগির ফ্লও এন্সিউর করলাম। কিন্তু ঝাড়টা খেলাম মাইক্রো লেভেলে । জলের সাথে সালফিউরিক অ্যাসিড মেশালে সেটা কোকা-কোলা হয় না ইনোর মত অখাদ্য কিছু , তাতে আমার কোন ...
মন্তব্যসমূহ