সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

লিখি, কেন লিখি

আজকে অনেকদিন পরে একটি মানুষের নাম শুনলাম যার সাথে আমার দেখা আমার একক যাত্রার একেবারে প্রথম পর্বে। কে জানি কেন আজকাল দেখি পুরনো লোকেরা সব ঘুরিয়ে ফিরিয়ে হাজির হচ্ছে। যেন এটি একটি চক্র ছিল। আমি আমার চক্রের অন্তিম বিন্দুতে এসে আবার প্রথমে ফিরে গেছি। হিশেব করে দেখতে গেলে সেই বিন্দু থেকে এখন পর্যন্ত সময় ষোল বছর। আমার এখন মনে হচ্ছে আর বছর পনের অব্ধি আমি আছি এখানে, তারপর বোধয় প্যাক-আপ। অসুবিধে নেই। পনের বছরে আমার বয়স হবে সাতান্ন ছুঁই ছুঁই। আমার বাচ্চাটা বড় হয়ে যাবে ততদিনে, যদিও মাত্র বাইশ হবে তখন তার বয়স। তবুও, বাইশ একটি নারীর পক্ষে যথেষ্টই। অবশ্য এখনকার মেয়েরা তো ঠিক বড় হয় না মা হওয়ার পরেও। ছেলেরাও এখন আর বাড়ছে না। অথচ ছোটো থাকতে কি গুরুগম্ভীরই না হয় মানুষ। অদ্ভুত সময়, ছোটোরা বড় হতে চায়, বড়রা কিছুতেই বাড়বে না।

ভাগ্যিস আমার এই লেখাগুলি গুটি কয়েক মানুষ ছাড়া বিশেষ কেউ পড়বে না। এখন কি বলছ, লিখছ, এমনকি ভাবছ,  তার ওপরেও খবরদারি করার লোক প্রচুর। কোথাও কিছু নেই, কোনও উটকো ছোকরা দেখলে সোশ্যাল মিডিয়াতে এসে অযথা গালি মেরে গেল। কি দরকার বাবা লেখালেখি চোদ্দটা লোককে দেখিয়ে নাম কামাবার লোভ করার? এমনিতেই আমাকে এইসব নিজের ছদ্মনামে লিখতে হয়। নিজের নামে হাজিবাজি সব খবর লিখতে থাকি। সাহিত্য মূল্য তাদের কিছুই নেই, কিন্তু ওই দুধের সাধ ঘোলে মেটে বটে। লিখি তো। লেখালেখি নিয়েই জীবনটা কাটিয়ে দিতে চেয়েছিলাম। দিব্বি কাটল এখন পর্যন্ত। আর পনেরটা বছর দেখতে দেখতে চলে যাবে।      

কিন্তু আর্থিক সঞ্চয় তো তেমন কিছুই হল না। মেয়েটাকে ঠিকঠাক পড়াশোনা করাতে পারব তো? এটা একটা বড় চিন্তা বটে। ওদিকে পনেরটা বছর হাতে পেলে বাড়িটার ই-এম-আই শেষ করা যাবে। মেয়েটার  মাথার ওপর অন্তত একটা ছাদ থাকবে বোম্বের মত একটা জায়গায়। মন্দ না।

এখন খুব পুরনো দিনের কথা মনে পড়ে। ছোটবেলার বন্ধুরা, ছোটবেলায় দেখা বড়রা। যতদূর মনে পড়ে বড়রা খুব সচেতন থাকতেন বাচ্চাদের সামনে মানসম্মান অক্ষুণ্ণ রাখার। একেবারে মিল মজুরদের মধ্যে বড় হয়েছি। তারা নিজেদের মধ্যে কথা বলতেন গালিগালাজ করে। কিন্তু আমাদের ছোটদের দেখে মুখে লাগাম দিতেন। ঝগড়া বজায় থাকত একই তীব্রতায়, কিন্তু শব্দচয়ন হত অন্য। আমরা চোখের আড়াল হলেই --  কানের আড়ালের জন্য যদিও অপেক্ষা করতেন না তারা -- আবার নিজেদের মধ্যে প্রাকৃত ভাষায় শাপশাপান্ত শুরু করে দিতেন। মোদ্দা কথা হল, তখন মানুষ নিজের সম্মানটা বজায় রাখতেন। ছোটদের ছোটবেলা কলুষিত করতে লজ্জা পেতেন। এখন আর সেরকম দেখি না। অথবা হয়ত শিক্ষিত মানুষের এটাই রীতি। তারা কথা বলেন ভাল ভাষায়, কুকথার উচ্চারণ পাপ মনে করেন, কিন্তু ক্ষুণ্ণ হলে নিকৃষ্টতম ভাষা প্রয়োগে তারা এতটুকু কুণ্ঠাবোধ করেন না। ছোটো বাচ্চারা আশেপাশে থাকলেও তারা মুখের অর্গল টানেন না।

যাই হোক, এটা বোধয় বিশেষত আমাদের প্রজন্মের সমস্যা।

আমার আরেকটি লোকের কথা খুব মনে পড়ে এখন। তখন ছোটো ছিলাম, তাই তার কু-মতলবের কথা বুঝতে পারিনি। কিন্তু খুব ছোটোও ছিলাম না। তাই ভিতর থেকে একটা সাবধানী ডাক শুনতে পাওয়ায় কোনরকমে হাত ছাড়িয়ে পালাতে সমর্থ হয়েছিলাম। লোকটা আমাকে নিয়ে কি করত জানিনা। হয়ত নিজের ক্ষুধা মেটাবার পর আমায় গলা টিপে খুন করে দিত। ভাবতেও অবাক লাগে সেই মানুষটা বছরের পর বছর কত ছোটো ছেলেদের ক্রিকেট শিখিয়েছে। আমি ভাল বোলিং করতাম আমার মনে আছে। কিন্তু সেদিকে আর মনোযোগ দিলাম না সেই ঘটনার পর থেকে। ক্রিকেট নিয়ে যখন দেখি আপামর ভারতবর্ষ তোলপাড়, তখন আমার কিছু মনেই হয় না। ক্রিকেট আমার ভাল লাগে না। লোকটা ফুটবলও শেখাত বলে, আমার ফুটবলের প্রতি আগ্রহও চলে গেল তখন থেকে। আমি বাইরের খেলা না খেলে দাবা খেলার প্রতি আকর্ষিত হলাম ঠিক তখন থেকেই বোধয়। ভগবানের অশেষ কৃপা, সেই দাবা আমায় দিব্বি মজিয়ে রেখেছে এখনও। সে এমনই এক খেলা, দশ জন্ম নিলেও যথেষ্ট নয়। একদম কচি বয়সে শিবতলায় বসে অভয়দা আমায় দাবা খেলা শিখিয়েছিলেন আমার মনে আছে। নিজের থেকেই। কোথায় সেসব দাদারা। অবশ্যই অনেক পরে বন্ধুবর শ্রী সঞ্জয় ভট্টাচার্য কে দেখে আমি ভীষণ ভাবে অনুপ্রাণিতও হয়েছিলাম দাবা খেলতে। সেকথা অস্বীকার করার নয়।

এত কিছু লিখলাম কেন? জানিনা। লিখতে ইচ্ছে হল বাংলায়। অভ্র কিবোর্ডটির জন্য কম্পিউটারে বাংলা লেখা এখন খুব সহজ। মেহেদি বাবু শিক্ষিত বাঙ্গালির জীবন সুন্দর করে দিয়েছেন এই অভ্র কিবোর্ডটি বানিয়ে।

এখন বাংলাতেই লিখতে ভাল লাগে। বাংলার সুকুমার স্যার গত হলেন কিছুদিন আগে। বেঁচে থাকতে স্যারের বিশেষ খোঁজ নিই নি, তাই ওনার মৃত্যুতে বিহ্বলতা দেখাবার অধিকার আমার নেই। তবু বলব, আমাদেরকে উনি বাংলাটা শিখিয়ে জীবনে চলার পাথেয়টা ভালই বেঁধেছেঁদে দিয়ে গেছেন।

আমি ইংরেজিতে অনেক লেখালেখি করেছি। মানে, সাংবাদিকতা তো করিই, তার ওপর টুকিটাকি গল্প-সল্প। আমাকে এক সাহেব খুব সাহায্য করেছিলেন, আমি তার কাছে চিরকৃতজ্ঞ থাকব। আমাকে নিয়ে তার অনেক আশা আকাঙ্খ্যা ছিল, আমাকে লেখক হিসেবে দেখতে চেয়েছিলেন। কিন্তু মাঝপথে মনে হল চাইনা আমার বিশ্বজোড়া খ্যাতি। আমি শুধু বাংলাতেই লিখতে চাই। কেউ না পড়ুক, তবু আমি লিখব বাংলাতেই। আমার নিজের তাগিদে, আমার বেঁচে থাকার রসদ খুঁজে আমি বাংলা লিখব। কি হবে অন্যের জন্য লিখে? নিজের ভাল লাগলেই হবে। আমি মরে গেলে সব লেখা ভ্যানিশ হয়ে যাক। অমর হয়ে কাজ নেই আমার।
     
ও হ্যাঁ মনে পড়ল। বন্ধু জয়দীপের বাংলা লেখা দেখে আমারও একটু বাংলা লিখতে ইচ্ছে হল। তাই লিখে ফেললাম এটা।

এবার যাই। পনেরটা বছর বেশ মেমরেবল করে রেখে যেতে হবে সবার জন্য। অনেক কাজ বাকি।    

            


   

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বঙ্কু ও তার লাথি

বঙ্কু  ও  তার  লাথি কেলিয়ে কাঁঠাল পাকায় কি করে জানিনে, তবে  বঙ্কু  একবার  একটা  উটকো  লোককে  কেলিয়ে  চাতাল  ফাটিয়েছিল  মনে  আছে। আমি  তখন  সবে  বারো  ক্লাসে খুঁড়িয়ে  খুঁড়িয়ে  উঠেছি।  বাবা  কে  বলেছিলাম  আর্টস  নিয়ে  পড়ব ।  আমার  রাশভারী  বাবা  তাতে  এমনই দুঃখিত  হলেন  যে  বাড়িতে  মুরগি  আনা  বন্ধ  করে  দিলেন।  নিজে  সেদ্ধ  খান,  আমাদেরও  রুটিন  করে  সেদ্ধ  গেলাতে  লাগলেন।  কাঁহাতক  আর  সহ্য  করা  যায়।  অগত্যা  সায়েন্স  নিয়ে  মুরগির  ফ্লও  এন্সিউর  করলাম। কিন্তু  ঝাড়টা  খেলাম  মাইক্রো  লেভেলে ।  জলের  সাথে  সালফিউরিক  অ্যাসিড  মেশালে  সেটা  কোকা-কোলা  হয়  না  ইনোর  মত  অখাদ্য  কিছু , তাতে  আমার  কোন ...
dhare elo praan, konthe notun gaan aami aabar bangaly lekha shuru korechi. ek odbhut proshanti mone ekhon. kotodin bade, praai du bochor, ami aabar likhchi. lekhar moto kore likhchi. nijer bhasha chara ki aar lekhalekhi hoy? aami onektai egiyechilam. banglay aamar koto natok manchostho hoyeche, koto onuragi peyechi. hothat kore sob kichu jeno olot-palot hoye gelo. jibondharoner chahiday jhap dite holo songrame. age aamar du chokhe chilo swapna, ek din khub boro lekhok hobo. natyakar hobo. shob hariye gelo hothat kore. hothat kore bhobiswat-ta onektai andhokar hoye gelo. tokhon aar lekhok howar rongeen sapno noy, tokhon jibon dharon ebong bhabiswat sunischit koratai prodhan lokhoyo hoye daralo. bhebechilam lekha-lekhi bodhoy ek bekarer bilasita. bhebechilam aar bodhoy likhbo na. tarpor porichoy holo saumya-da, rumman-da der sathe. tara amay niye elo ei osadharan jogot, blog-world e. aami jeno hate chand pelam. likhte shuru korlam lekhar anonde, bijatiyo ingreji bhasay. ingrejite aamar d...
aami ekbar sunil ganguly ke phone korechilam. aami tokhon shobe class seven-e uthechi. tokhono telephone konnagar-er ghore ghore pouchaini. teen bochor age jara apply korechilo, tokhon tara connection pacche. aar amra tokhono apply-e korini. durobhas tokhon ek aajob bostu, sopner jinish. bondhuder moddhey bodhoy tanmoyder baritei prothom telephone elo. jathariti gorbo bhore se amader nimontron janalo. protishruti-o dilo je ekta call korte debe. shobai dol bedhe gelam. cycle thengiye, boro rasta par kore! shokal egarotai. magician jemon porda tole, temoni tonmoy phone-er dhaknata khullo. shundor kore sajiye rakhlo directory-r upor. phone-e je kichu notunotto ache ta noi, tobe oi je call korte parbo, shonge baba-maa keo thakbe na, seta chilo jothestho ekta 'ego boost'. phone-ta dekha gelo...ebar phone korar pala. kake kora jai! amader moddhe tonmoy ebong suman-tai boraborer aatel. sumon buddhi dilo mandeville garden namok ek jaigay sunil ganguly thaken. taake call korlei to dibbi...