এই গুগুল সার্ভিস টা যা করেছে না মাইরি. এইবার দেখ শালা, কত বাংলা লেখা পোস্ট করি. শালা হেজে যাবি পড়তে পড়তে.
আজকে শুভ নববর্ষ। সকালের শুরুটা বেশ ছিল। ক্রিকেট খেললাম সাড়ে ছটা থেকে। দৌড়ে দৌড়ে অনেক রান নিলাম , একটা ক্যাচ নিয়ে ম্যাচ জেতালাম। বন্ধুদের পিঠ চাপড়ানো উপভোগ করলাম , বাবা মা , শ্বশুর শাশুড়ি কে ফোন করে নববর্ষ জানালাম। এখন বাড়ি এসে নিজের প্রিয় ম্যাক নিয়ে বসেছি। এভাবেই কেটে যাক জীবনটা , মন্দ নয়। ওদিকে ইরান আবার ইসরাইল কে আক্রমণ করেছে। কে ভুল , কে ঠিক জানিনা। শুধু মাঝেমধ্যে মনে হয় মানুষই পারে সুখে থাকতে ভূতের কিল খেতে। পৃথিবীটা এবার কোনদিকে ঘুরে যাবে কে জানে। অনেক যুদ্ধবাজ দেশ ওত পেতে আছে , তাদের কাছে আমাদের সোশ্যাল মিডিয়ার যোদ্ধারা তো শিশু। ওদিকে আবার গিন্নির মন মেজাজ খুব খারাপ। পরীক্ষায় বাজে রেজাল্ট করে আর পড়াশোনার উচ্চকাঙ্খ পূর্ণ হবে না বলে মন তেতো করে বসে আছে। আমার কিছু করার নেই। যেটায় কিছু করতে পারব না , সেটা নিয়ে বিশেষ ভাবব না। আমি আমার মতো থাকব ঠিক করেছি। জীবনে কত কিছু জানার , দেখার , বোঝার। এভাবে মুখ লটকে থাকলে তাতে...
মন্তব্যসমূহ
তোমার বাংলা লেখা পড়ার অপেক্ষায়ে অনেক দিন কাটিয়ে দিয়েছি.
এবার তো টাইপ করতে কোনো চাপ নেই.
গুগল সোনামনি এত সুন্দর একটা যন্তর বানিয়েছে.
তুমি শালা শুধু লিখে যাও. আমরা হেজে যাই কি না সেটা তো পরে দেখাই যাবে.
কয়েকটা 'পাগলা' লেখা পড়ার অপেক্ষায়ে রইলাম.
পাগলা, চুলকে নে....
------------------------------------------------------------------------------------
ওহ আর একটা কথা, তোমার কমেন্ট দেখলাম আমার ব্লগ-এ. এনকারেজমেন্ট এর জন্যে অনেক অনেক ধন্যবাদ. লেখার সেরকম সময় পাই না,
তাই নিয়মিত লেখা হয়ে ওঠে না. তা ছাড়া তোমার মতো ন্যাচারাল ফ্লেয়ার তো নেই, তাই অনেক ভেবে ভেবে লিখতে হয় - তাতে অনেক সময় লেগে যায়.
তাও কোনো আন-ইউজুয়াল টপিক পেলে লেখার চেষ্টা করি.